Thursday, July 16, 2020

Android 10 Based MIUI Rom For Redmi 8 Olive


আশা করি সবাই ভালো আছেন।
আপনারা সবাই জানেন শাওমি রেডমি ৮ এর জন্য Android 10 আপডেট অবমুক্ত করেছে। কিন্তু এটা শুধুমাত্র চায়না রম এর জন্য। চায়না রমে যেহেতু অনেক আনয়ান্টেড এপস থাকে আবার প্লে স্টোর ইন্সটল করা ঝামেলা তাই আমরা ব্যাবহার করব Xiaomi EU রম। 


রেডমি ৮ এ কিভাবে MIUI 11/Android 10 রম ইন্সটল করবেন আজকে তা নিয়ে আলোচনা করব। 
ইন্সটল করার জন্য আপনার ফোনের বুটলোডার আনলোক থাকা লাগবে এবং TWRP ও VbMeta.img ইন্সটল থাকা লাগবে। 

১) কিভাবে বুটলোডার আনলোক করবেন?: https://gro4tech.blogspot.com/2020/05/how-to-unlock-bootloader-on-xiaomi.html

২) কিভাবে TWRP ও VbMeta.img ইন্সটল করবেন?: https://gro4tech.blogspot.com/2020/06/twrp-how-to-install-twrp-and-vbmeta-on.html

                       
যা যা ফাইল ডাউনলোড থাকা লাগবে?


                                                 DOWNLOAD ROM

কিভাবে ইন্সটল করবেন? ঃ
১) প্রথমে আপনার ফোনের TWRP মোড চালু করুন। (ভলিউম আপ এবং পাওয়ার বাটন একসাথে চেপে ধরুন। )
২) Wipe এ ক্লিক করে ফরম্যাট ডাটা ক্লিক করে yes লিখে ফরম্যাট করুন। (Most Important)
৩) আবার Wipe এ ক্লিক করে Advanced Wipe এ ক্লিক করুন। এখান থেকে Cache,Data,System,Internal Storage,Vendor সিলেক্ট করে Wipe করুন।
৪) এবার Install এ ক্লিক করে  xiaomi.eu_multi_HM8_V11.0.1.0.QCNCNXM_v11-10.zip ফাইল ফ্ল্যাশ করুন।
৫) রিবুট সিস্টেমে ক্লিক করে ৫-১০ মিনিট অপেক্ষা করুন।

আপনি যদি Magisk বা রুট করতে চান তাহলে জানুন কিভাবে করতে হয়। https://gro4tech.blogspot.com/2020/06/how-to-root-or-install-magisk-on-redmi.html

আপনার কাজ সম্পন্ন হয়েছে। এখন আরাম করে ব্যাবহার করুন। 

Sunday, June 21, 2020

কিভাবে রেডমি ৮ ফোনে TWRP ইন্সটল করবেন? (How to install TWRP and Vbmeta on Redmi 8)


আশা করি সবাই ভালো আছেন।
রেডমি ৮ এ কিভাবে TWRP install করবেন আজকে তা বলার চেস্টা করব। আমরা অনেকেই জানি আবারে অনেকেই জানি না কিভাবে ইন্সটল করতে হয়। আজকে আমার এই টিওটোরিয়াল যারা জানি না তাদের জন্য। 
TWRP ইন্সটল করার জন্য আপনার ফোনের বুটলোডার আনলোক করতে হবে। কিভাবে শাওমী ফোনের বুটলোডার আনলোক করতে হয় জানতে এখানে ক্লিক করুন। 
আমি ধরে নিলাম আপনি আপনার ফোনের বুটলোডার আনলোক করেছেন, তাহলে এখন  আমাদের কি কি লাগবে?
লাগবেঃ

১) কম্পিউটার
২) মোবাইলের ডাটা ক্যাবল
৩) মোবাইল
৪) Minimal ADB Fastboot Software (কম্পিউটার এ ইন্সটল করতে হবে) 
     ডাউনলোড লিঙ্কঃ Google Drive       DOWNLOAD

৫) TWRP.img (জিপ ফাইলকে আনজিপ করুন তাহলে img ফাইল পাবেন)
     ডাউনলোড লিঙ্কঃ Google Drive      DOWNLOAD

৬) Vbmeta.img (জিপ ফাইলকে আনজিপ করুন তাহলে img ফাইল পাবেন)
   ডাউনলোড লিঙ্কঃ Google Drive        DOWNLOAD

কিভাবে করবেনঃ 





১) প্রথমে আপনার কম্পিউটার এ Minimal ADB Fastboot Software ইন্সটল করুন। ইন্সটল করার পর আপনার পিসির "C"- ড্রাইভ এ একটি ফোল্ডার দেখবেন "Minimal ADB Fastboot" নামে। 

২) এবার এই ফোল্ডার এ ডাউনলোড করা "TWRP.img" এবং "Vbmeta.img" ফাইল দুটা কপি করে পেস্ট করুন। 

৩) "cmd-here" এ ক্লিক করে কমান্ড অপশন চালু করুন। 

৪) আপনার মোবাইল ফাস্টবুট মুডে চালু করে পিসির সাথে ডাটা ক্যাবল দিয়ে সংযোগ দিন। (মোবাইল ফাস্টবুট মুডে নেয়ার জন্য Volume Down এবং power বাটন একসাথে চাপুন) 

৫) এবার cmd তে লিখুন " fastboot devices " এবং enter press করুন। আপনার ডিভাইস যদি ভালোভাবে কানেক্টেড থাকে তাহলে এখানে দেখাবে।

৬) এবার cmd তে লিখুন " fastboot flash recovery twrp.img" এবং enter press করুন। 

৭) আবার cmd তে লিখুন " fastboot flash vbmeta vbmeta.img " এবং enter press করুন। 

৮) আবার cmd তে লিখুন " fastboot reboot " এবং enter press করুন।

Attention!!!:  (fastboot reboot লিখে enter press করার সাথে সাথে আপনার মোবাইলে ভলিউম আপ বাটন টা ধরে রাখুন, তাহলে আপনার TWRP ইন্সটল হবে এবং আপনাকে TWRP পেজে নিয়ে যাবে। তা না হলে TWRP ইন্সটল হবে না) 

সবাই ভালো থাকবেন। 
কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে জানাবেন।
ধন্যবাদ। 

Monday, May 4, 2020

How to Unlock Bootloader on Xiaomi Devices(কিভাবে যেকোন শাওমী ফোনের বুটলোডার আনলোক করবেন) ।



আসসালামু আলাইকুম।
আমার এখনো মনে আছে আমি যখন রেডমি নোট ৪ বুটলোডার আনলোক করতে চেযেছিলাম তখন শাওমীর ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হইত, এবং কি কারনে আপনি বুটলোডার আনলোক করতে চান তার একটি যুক্তিযুক্ত কারন উল্লেখ করতে হত। কিন্তু এখন এত কিছু করার দরকার নাই। শাওমি এখন আনলক এর ব্যাপারটা সহজ করে দিয়েছে। কিভাবে আপনারা শাওমি ফোনের বুটলোডার আনলক করবেন সেই বিষয়ে লেখার চেষ্টা করব।

১) আপনাদের যাদের Mi অ্যাকাউন্ট আছে ভাল কিন্তু যাদের নাই তাদের প্রথম কাজ হল অ্যাকাউন্ট করা। একাউন্ট করবেন অবশ্যই আপনার মোবাইল নাম্বার ব্যাবহার করে। কারন আপনার মি একাউন্ট এর সাথে আপনার ফোন নাম্বার সিঙ্ক (Sync) করতে হবে। আপনার মবাইলে Find my Device অপশন চালু না থাকলে চালু করে দিন।  

চালু করতে Mi account>Mi cloud>Find device এভাবে যান। Find my Device চালু হয়েছে কিনা জানার জন্য ভিজিট করুন  i.mi.com .

২) উপরের কাজ ঠিকভাবে করতে পারলে এবার এই ধাপ অনুশরন করুন।
আপনার মোবালে যদি ডেভেলপার অপশন চালু থাকে ভাল আর না থাকলে চালু করুন। চালু করার জন্য আপার মোবাইল এর এবাউট অপশন এ যান। এরপর MIUI ভার্শন লেখায় ৫বার ট্যাপ করুন, দেখবেন ডেভেলপার অপশন চালু হয়ে যাবে। ডেভেলপার অপশন পাওয়ার জন্য আপনার মোবাইল এর Setting>Additional setting>Developer Option এ যান।

এবার Developer Option থেকে Mi Unlock Status এ ক্লিক করুন। আপনার ডিভাইস এখানে লক দেখবে। এখন আপনার মোবাইলের ডাটা ওপেন করে Add account and Device এ ক্লিক করুন(wi-fi দিয়ে হবে না)।

এর ফলে আপনার mi একাউন্ট আনলক করার জন্য অথরাইজড হয়ে গেল। এবার আপনি OEM Unlock এবং USB Debugging অপশন অন করে দিন।

৩) এবার আপনার পিসি তে Xiaomi Unlock Tools ডাউনলোড  করুন। নিচের লিঙ্ক এ ক্লিক করে ডাউনলোড করে নিন।
                       https://en.miui.com/unlock/download_en.html

জিপ ফাইল এক্সট্রাক্ট করে আনলক টুল ওপেন করুন।
আপনার Mi Account এ সাইন ইন করুন।

আপনার মোবাইল অফ করুন। ফাস্টবুট মোডে অন করুন। ফাস্টবুট মোড এ যাওয়ার জন্য ভলিউম ডাউন এবং পাওয়ার বাটন একসাথে চেপে ধরুন। আপনার মোবাইল পিসির সাথে কানেক্ট করুন।
দেখুন আপনার মোবাইল কানেক্টেড দেখাবে।

এবার আনলোক বাটনে প্রেস করুন।
আনলোক শুরু হয়ে যাবে।


৪) অনেকের প্রথম বারেই মোবাইল আনলক হয়ে । আবার অনেকের ক্ষেত্রে কয়েক ঘন্টা অপেক্ষা করতে হয়। আনলক করতে গিয়ে আপনারা অনেকে এইরকম মেসেজ পেতে পারেন, “Couldn’t unlock, Please unlock 168 hours later. “ 

এই রকম ম্যাসেজ পেয়ে থাকলে যতক্ষন বলা থাকবে ততক্ষন পর চেষ্টা করলেই হবে।

৫) আপনি যদি বুটলোডার ঠিক ভাবে আনলক করেন তাহলে মোবাইলের ডেভেলোপার অপশন এ গিয়ে দেখুন আনলক দেখাবে।
ব্যাস হয়ে গেল আপনার মোবাইল এর বুটলোডার আনলক। এখন TWRP ইন্সটল করুন, রুট করুন, কাস্টম রম ব্যাবহার করুন আরামে। 
আল্লাহ হাফেজ।